শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

একদিনে শনাক্ত সাত লাখ ছাড়াল, মৃত্যু ১২ হাজারের বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় প্রায় ১২ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। আর নতুন রোগী শনাক্ত হয়েছে সাত লাখ ১৬ হাজারের বেশি। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ৫৯ লাখ। এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ৮০ হাজার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন সাত লাখ ১৬ হাজার ৬০৪ জন এবং মৃত্যু হয়েছে ১২ হাজার ৩৪১ জনের।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে একদিনে করোনায় সংক্রমিত হয়েছেন দুই লাখ ৫৪ হাজার ৬৮০ জন। মৃত্যু হয়েছে দুই হাজার ৭৯৪ জনের।

২৪ ঘণ্টায় আক্রান্তের দিক থেকে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে একদিনে ৫২ হাজার ৩৮৫ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৮১১ জনের।

দিনের আক্রান্তে তৃতীয় আর মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি। দেশটিতে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৫৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৮৩৮ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ