শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

আল্লামা কাসেমী রহ. এর বিদায়: শূন্য হলো যেসব পদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ
নিউজরুম এডিটর>

আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব। বাংলাদেশের বিদগ্ধ এ আলেম বিদায় নিয়েছেন গত ১৩ ডিসেম্বর রোববার। রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে গত ১৫ নভেম্বর ২০২০ তারিখে মাত্র ২৮ দিন পূর্বে তিনি নির্বাচিত হয়েছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব।

তারও দুই মাস দশ দিন পূর্বে গত ৩ অক্টোবর ২০২০ তারিখে তিনি নির্বাচিত হয়েছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহ-সভাপতি ও আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর কো-চেয়ারম্যান। ছিলেন রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা ও জামিয়া সুবহানিয়া মাহমুদ নগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম।

এছাড়া সারাদেশের অসংখ্য মাদরাসার শায়খুল হাদীস ও মোতাওয়াল্লী ছিলেন তিনি। সারাদেশের অসংখ্য দাওরা হাদিস মাদরাসার উদ্বোধনী ক্লাস ও বুখারী শরীফের শেষ হাদিসের দরস দিতেন তিনি।

নিজের পরিবার, সন্তানের চেয়েও জমিয়ত, হেফাজত ও মাদরাসাকে মনে করতেন নিজের আপন জায়গা। তার ছোট সাহেবজাদা মুফতি জাবের কাসেমী এক স্টাটাসে জানিয়েছিলেন, যে তিনি তাঁর স্ত্রীকে বলেছিলেন যে, ঘর হল তোমার সংসার। আর জমিয়ত হেফাজত ও মাদ্রাসা হল আমার সংসার। সব সময় হেফাজত, জমিয়ত ও মাদ্রাসা নিয়েই ব্যস্ত থাকতেন তিনি। তার বিদায় কওমি অঙ্গনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদ শূন্য হয়ে গেছে।

পদগুলো হলো- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব পদ। আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর কো-চেয়ারম্যান পদ। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহ-সভাপতি পদ। এছাড়া আরও অসংখ্য মাদরাসার শায়খুল হাদিস ও মুতাওয়াল্লী পদ শূন্য হয়েছে। তবে তার তার বিদায় কে আসছেন পদগুলোতে, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা, আলোচনা। তবে সময় এলেই সব আলোচনার পরিসমাপ্তি ঘটবে বলে বলছেন বিশেষজ্ঞরা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ