রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে  সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত

জাপানে করোনার সঙ্গে বার্ড ফ্লুর আক্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন নতুন ফার্মে ছড়িয়ে পড়ছে জাপানের সবচেয়ে ভয়াবহ বার্ড ফ্লু। এতে দেশটির ৪৭টি এলাকার শতকরা প্রায় ২০ ভাগ এই ফ্লুতে সংক্রমিত হয়েছে। আক্রান্ত হয়ে অধিক পরিমাণ মৃত্যুর পর কর্মকর্তারা ফার্মগুলোর আরো হাঁস-মুরগি মেরে ফেলার নির্দেশ দিয়েছেন।

জানা যায়, এভিয়েন ইনফ্লুয়েঞ্জা জাপানের শিগার হিগাশিওমি শহরে একটি ডিম উৎপাদনকারী ফার্মে শনাক্ত হয়। এরপর সেখানে প্রায় ১১ হাজার হাঁস-মুরগি মেরে তা মাটিচাপা দেয়া হবে। অন্যদিকে কাগাওয়া অঞ্চলেও এই সংক্রমণ দেখা দিয়েছে। দেশটির কৃষি মন্ত্রণালয় সোমবার বলেছে, গত মাসে সেখানে এই সংক্রমণ দেখা দেয়।

উল্লেখ্য, জাপানে এবং প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংগঠন এফএও’র মতে, এই ভাইরাস বিশ্বের পোল্ট্রি খাতে মহামারির মতো দেখা দিয়েছে। এই সংক্রমণ এশিয়ায় বিস্তার ঘটছে।

-কেএল