শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

আল্লামা কাসেমীর জানাজায় আলেমদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব, বেফাকুল মাদারিসের সিনিয়র সহসভাপতি ও হাইয়াতুল উলয়া বাংলাদেশ এর কো- চেয়ারম্যান আল্লামা নূর হোছাইন কাসেমী রহঃএর জানাযার নামাজ আজ সোমবার সকাল ৯ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়। লাখ লাখ জনতা জানাযায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে আলেমদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। মাদরাসার ছাত্র শিক্ষক, আলেম উলামাসহ সর্বস্তরের মুসল্লি উপস্থিতিত ছিলেন।

মসজিদ ও মসজিদ আঙ্গিনায় লোক সংকুলান না হওয়াতে বায়তুল মোকাররমের উত্তর দিকে পুরানা পল্টন পূর্ব দিকে ফকিরাপুল, মতিঝিল শাপলা চত্ত্বর পর্যন্ত, দক্ষিণ দিকে গুলিস্তান পর্যন্ত মুসল্লীরা রাস্তায় দাঁড়িয়ে তাদের প্রিয় রাহবারের জানাযায় অংশ গ্রহণ করে। কিন্তু পূর্ব দিকে যাওয়ার রাস্তাগুলো লোকে লোকারণ্য হয়ে ব্লক হয়ে যাওয়ায় মসজিদের পশ্চিম দিকে জিরো পয়েন্ট ও পল্টন মোড় পর্যন্ত লোকজন দাঁড়িয়ে থাকে।

জানাযার পূর্বে আল্লামা কাসেমীর স্মৃতিচারণ করে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান শায়খুল হাদিস মাওলানা মাহমুদুল হাসান, হেফাজতে ইসলাম
বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন, দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার সদস্য মুফতি শফিকুল ইসলাম কাসেমী, জামিযা মাদানিয়া বারিধারার ভারপ্রাপ্ত মুহতামিম হাফেজ মাওলানা নাজমুল হাসান, আল্লামা নূর হোছাইন কাসেমী রহঃএর ছোটভাই মাওলানা আব্দুল কুদ্দুস, বড় ছেলে মাওলানা জোবাযের। জানাযার নামাজ পড়ান আল্লামা কাসেমী রহঃ এর ছোট সাহেবজাদা মুফতি জাবের কাসেমী।

জানাযায উপস্থিত ছিলেন হেফাজতের সিনিয়র সহসভাপতি আল্লামা নুরুল ইসলাম জিহাদী, বেফাকের সহসভাপতি সাবেক মন্ত্রী আল্লামা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, সাবেক এম,পি মুফতি শহিদুল ইসলাম,প্রবীন আলেমদ্বীন মাওলানা আবুল কালাম, নারায়নগঞ্জের মাওলানা আব্দুল আউয়াল, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক,সহ সভাপতি হাফেজ মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, খেলাফত মজলিসের মহাসচিব ড, আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, মুসলিম লীগের মহাসচিব এডভোকেট কাজী আবুল