বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

সিলেটে মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের প্রথিতযশা আলিমে দ্বীন, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহিমাহুল্লার একান্ত শাগরিদ, জামেয়া মুশাহিদিয়া খাগাইল মাদরাসা কোম্পানীগঞ্জ এর দীর্ঘকালীন নাজিমে তা'লিমাত, হযরত মাওলানা আব্দুল মতীন হাফিযাহুল্লাহ'র নামে প্রতিষ্ঠিত সমাজ সেবামূলক সংগঠন "মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন, সিলেট" এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল চারটায় গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নন্দিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ মানবিক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আল্লাহ তা'আলা তাদের সমাজ সেবামূলক সকল কার্যক্রমকে কবুল করুক। ফাউন্ডেশনের কর্তৃপক্ষ অনেক কষ্ট করে গরীব-অসহায়দের সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন।তাদের এ সহযোগিতা অব্যাহত থাকুক আর আগামীতে উপজেলা-জেলা পর্যায়ে সর্বত্র ফাউন্ডেশনের কার্যক্রমের ছড়িয়ে পড়ুক, সেই প্রত্যাশাও করছি। এ ক্ষেত্রে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, শুধুমাত্র মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন নয়, বিত্তবানরা সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায়,আর্ত মানবতার সাহায্যে এগিয়ে আসা উচিত। মানবসেবার কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করা সকল মুসলমানদের ঈমানী দায়িত্ব।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জামিয়া ইসলামিয়া দারুল সালাম নন্দিরগাঁও মাদরাসার মুহতামীম মাওলানা রফিক আহমদ মহল্লী সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মানাউরা নূরানী তা'লীমুল কোরআন মাাদরাসার পরিচালক মাওলানা কুতুব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল খালেক, আন্তর্জাতিক সংবাদ সংস্থা একে নিউজ এর সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসাইন, ইত্তেহাদ টাইমস এর সম্পাদক সুলতান মাহমুদ বিন সিরাজ, সাবেক ইউ/পি মেম্বার মদরিছ আলী শিকদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট নগরীর বিশিষ্ট ব্যবসায়ী মাশহুদুর রহমান মাসুদ,বিশিষ্ট মুরব্বি খলিলুর রহমান, করামত আলী, ৭নং ওয়াডের মেম্বার প্রার্থী সিদ্দিক আহমদ, ৬নং ওয়াডের মেম্বার প্রার্থী আজির উদ্দিন ও সালিক আহমদ সাদী প্রমূখ। এ ছাড়াও সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ