মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান
আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। রাজনৈতিক কর্মকাণ্ড আমার স্বভাবগত বিষয় নয়। কিন্তু মাওলানা আমিনীর মৃত্যু আমাকে বিদগ্ধ করেছে। কারণ, তিনি আমার সিনিয়র সাথী ছিলেন। কিন্তু পরে তৎকালীন পশ্চিম পাকিস্তানে জামিআতুল ঊলুমিল ইসলামিয়া বিন্নূরী টাউনে আমরা এক সাথে দাওরা পড়েছি। তাই তিনি আমার যুগপৎ সিনিয়র এবং সহপাঠী সাথীও। তাকে নিয়ে আমার হৃদয়ে ছিল অনেক আশা আকাংক্ষা। তিনি ছিলেন প্রখর মেধাবী। ছাত্রজীবনে তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী, সময় সংযমী। পাঠ্য কিতাব তো বটেই আনুসাঙ্গিক কিতাবাদি ও বৈষয়িক জ্ঞান আহরণেও তিনি ছিলেন উচ্চতর প্রতিভার অধিকারী। তার মতো ছাত্র জীবনে কমই হয়ে থাকে। তার নিমগ্নতা এবং অধ্যয়নের প্রেরণা যেমন ছাত্রদেরকে পড়াশুনায় প্রেরণা যোগাতো, তেমনি আমাকেও অনুপ্রাণিত করতো।
মুফতী আমিনী কেবল একজন অসাধারণ শিক্ষক, শাইখুল হাদীস ও মুহতামিমই ছিলেন না, পাশাপাশি তিনি ছিলেন জাতীয় ব্যক্তিত্ব এবং ইসলামের মূখ্য সক্রিয় মূখপাত্র। বর্তমান সময়ে তার কোনো নজির দেখা যায় না। বাতিলপন্থীরা যখনই প্রকাশ্যে অথবা গোপনে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতো, মুফতী আমিনীর হুঙ্কারে বাতিলের হৃদয়ে প্রকম্পন সৃষ্টি হতো।
ইসলামবিরোধী যে কোনো শক্তির মোকাবিলায় তিনি সিংহের মতো গর্জে উঠতেন। কে তার সমালোচনা করলো, কে তার সমর্থন করলো– এসব বিষয় তার কাজের ক্ষেত্রে বাধা হতো না। আল্লাহ পাকের ওপর ভরসা করে তিনি একাই শতদলের ভাষায় কথা বলতেন।
মুফতী আমিনী’র বাহ্যিক সংগঠন তেমন সামগ্রিক ছিল না, কিন্তু দেশ বিদেশের মুসলিম জনতা, শিক্ষক-ছাত্র ও ওলামা-মাশায়েখদের অন্তরে তার কর্মকাণ্ডের প্রবল প্রভাব ছিলো। জাতীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাযার নামাজে জনতার ঐতিহাসিক ঢল এর বাস্তব প্রমাণ। হাদীসের আলোকে আল্লাহ পাক তাঁর প্রিয় লোকদের মহব্বত মানুষের অন্তরে ঢেলে দেন। তারই বাস্তব প্রমাণ ছিল জানাযায় ব্যাপক লোকসমাগম।
আমিনী একাই একটি দল। রাজনৈতিক ময়দানে তার অবস্থান ছিল অত্যন্ত সুদৃঢ়। আল্লাহ ব্যতীত কাউকে পরোয়া করার অভ্যাস তার ছিল না। এ বিষয়ে সকলে একমত। কিন্তু দুঃখের বিষয়, তার বলিষ্ঠ নেতৃত্বে আমরা স্বভাবগত কারণেই যথাযথভাবে উপকৃত হতে পারিনি। এমন বলিষ্ঠ নেতৃত্ব কোথায় মিলবে!
মুফতী আমিনী প্রকৃত অর্থেই বর্তমান যুগের রাজনীতির কলাকৌশলে অভিজ্ঞ ছিলেন। তিনি ভালোভাবেই অবগত ছিলেন স্বীয় কর্মসুচি বাস্তবায়নের পথে কারা কারা বাধা হয়ে দাঁড়াতে পারে। পর-আপনের বৈচিত্রে ভরা এদেশের মানুষের