শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

‘২০২১ সালের প্রথম মাসেই করোনার টিকা পাওয়ার সম্ভাবনা বেশি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২০২১ সালের প্রথম মাসেই করোনার টিকা পাওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে এ নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই, ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং বাধ্যতামূলক মাস্ক পরতে হবে।’

আজ শুক্রবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

‘আওয়ামী লীগ কখনো গায়ে পড়ে ঝগড়া করে না, তবে কেউ আক্রমণ করলে পাল্টা জবাব দিতে প্রস্তুত’ বলে মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

‘দেশে বিভিন্নমূখী ষড়যন্ত্র চলছে’ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সারা দেশে আজ যে ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে, তাতে প্রতিপক্ষ কোনো ধরনের ধন্যবাদ তো জানায়ইনি উল্টো তারা শুধু সমালোচনাই করেই যাচ্ছে, যা জাতি কখনো আশা করেনি।’

সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও সততা দিয়েই দেশের জনগণের মন জয় করে নিয়েছেন, এতেই বিএনপির সহ্য হয় না।’

আজ শুক্রবার সকালে পদ্মাসেতুর ৪০তম স্প্যান বসা নিয়েও কথা বলেন। ১০ ডিসেম্বরের মধ্যে সর্বশেষ অর্থাৎ ৪১তম স্প্যানটি বসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

রোহিঙ্গা ইস্যুতে ওবায়দুল কাদের বলেন, ‘মানবিক কারণে প্রায় ১১ লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে, যেখানে প্রায় পাঁচ লাখ দেশের নাগরিকের বসবাস। এসব রোহিঙ্গাদের জন্য দেশের অর্থনৈতিক, সামাজিক, পর্যটন ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে, তাই সরকার তাদের ভাসানচরে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু করছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের কেউ কেউ এ নিয়ে সমালোচনা করে যাচ্ছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে প্রশংসা ও লিপ সার্ভিস ছাড়া কোনো ধরনের সহযোগিতা কি পেয়েছি?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্থানীয় পর্যায়ে বিভিন্ন নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে। দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে জয়ী বা পরাজিত হলে পরবর্তী সà