মুহাম্মাদ আল-আমিন
স্টাফ রিপোর্টার
মূর্তি-ভাস্কর্য স্থাপন নিয়ে জনমনে বিভ্রান্তি নিরসনে কোরআন সুন্নাহ্'র আলোকে দেশের শীর্ষ আলেম ও মুফতিগণের ফতোয়া প্রকাশ করেছে দেশের শীর্ষ উলামা মাশায়েখগণ।
আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর ৩টায় ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে দেশের শীর্ষ উলামা মাশায়েখগণ এক সংবাদ সম্মেলনে এ ফতোয়া প্রকাশ করেন।
এর আগে গতকাল ঢাকার বসুন্ধরাস্থ ইসলামী রিসার্চ সেন্টারে দেশের শীর্ষ মুফতিগণের উপস্থিতিতে এক রুদ্ধদ্বার বৈঠকে এই ফতোয়া তৈরী করা হয়।
ফতোয়াটি ২টি প্রশ্নে ভাগ করা হয়। ১টি প্রশ্ন ছিলো: মানুষ বা অন্য কোন প্রাণীর ভাস্কর্য ও মূর্তি নির্মাণ স্থাপন ও সংরক্ষণে ইসলামী বিধান কি? এবং প্রাণীর ভাস্কর্য ও মূর্তির মাঝে শরিয়া বিধানের দিক দিয়ে কোন পার্থক্য আছে কি?
মুফতিগণ সর্বসম্মতিক্রমে এই প্রশ্নের যা রায় দেন তা হলো, কোরআন ও হাদীসের আলোকে মানুষ বা অন্য যে কোন প্রাণীর ভাস্কর্য-মূর্তি নির্মাণ, স্থাপন, সংরক্ষণ ও পূজার উদ্দেশ্যে না হলেও সন্দেহাতীতভাবে না জায়েয,স্পষ্ট হারাম এবং কঠোরতর আযাবযোগ্য গুনাহ্। আর যদি পূজার উদ্দেশ্যে হয় তাহলেতো স্পষ্টই শিরক। প্রাণীর ভাস্কর্য ও পূজার মূর্তির মাঝে শরিয়তের দৃষ্টিকোণে হারাম ও নিষিদ্ধ হওয়ার দিক দিয়ে কোন পার্থক্য নেই।
কুরআনের দলিল: فَاجۡتَنِبُوا الرِّجۡسَ مِنَ الۡاَوۡثَانِ وَاجۡتَنِبُوۡا قَوۡلَ الزُّوۡرِ ۙ
সুতরাং তোমরা মূর্তিদের অপবিত্রতা থেকে বেঁচে থাক এবং মিথ্যা কথন থেকে দূরে সরে থাক। সুরা হজ্ব আয়াত ৩০।
এই আয়াতে পরিস্কারভাবে সব ধরণের মূর্তি পরিত্যাগ করার ও মূর্তিকেন্দ্রীক সকল কর্মকাণ্ডকে বর্জন করার আদেশ দেওয়া হয়েছে।
হাদীস শরিফেও রাসুলে কারিম সা. মূর্তি ভাস্কর্য সম্পর্কে পরিস্কার বিধান দান করেছেন: عَنْ مُسْلِمٍ، قَالَ كُنَّا مَعَ مَسْرُوقٍ فِي دَارِ يَسَارِ بْنِ نُمَيْرٍ، فَرَأَى فِي صُفَّتِهِ تَمَاثِيلَ فَقَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ الْمُصَوِّرُونَ ".
মুসলিম রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা (একবার) মাসরূকের সাথে ইয়াসার ইবনু নুমাইরের ঘরে ছিলাম। মাসরূক ইয়াসারের ঘরের আঙিনায় কতগুলো মূর্তি দেখতে পেয়ে বললেন, আমি ‘আবদুল্লাহ ইবনু মাস্’ঊদ রা. থেকে শুনেছি এবং তিনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন যে, (ক্বিয়ামাতের দিন) মানুষের মধ্যে সব থেকে শক্ত শাস্তি হবে তাদের, যারা ছবি তৈরি করে। (