বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত ১২ রবিউল আউয়াল উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ

তালেবান ও আফগান সরকারের মধ্যে লিখিত চুক্তি সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনা প্রাথমিকভাবে বড় এক চুক্তিতে পৌঁছেছে। এ চুক্তির ফলে দেশটিতে যুদ্ধবিরতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। আফগানিস্তান সরকার ও তালেবান নেতারা বলছেন, এই চুক্তিটি দেশটিতে গত ১৯ বছর ধরে চলা যুদ্ধে প্রথম লিখিত চুক্তি। বুধবার দেশটির সরকার ও তালেবান নেতারা এ চুক্তির মধ্যে দিয়ে শান্তি আলোচনার জন্য প্রাথমিক পর্যায়ে পৌঁছেছে।

সরকার পক্ষের আলোচনা দলের সদস্য নাদের নাদারি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে জানান, এরই মধ্যে লিখিত চুক্তির প্রক্রিয়াটি চূড়ান্ত হয়ে গিয়েছে এবং এর আলোচ্যসূচি তৈরির কাজও শুরু হয়েছে। তালেবানরা তার বিবৃতির সত্যতা নিশ্চিত করে।

উভয় পক্ষের একাটি যৌথ বিবৃতিতে বলা হয়, এ শান্তি আলোচনার বিষয়গুলো নিয়ে একটি খসড়া তৈরির জন্য দুই পক্ষের ওয়ার্কিং কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। আফগানিস্তানের প্রধানমন্ত্রী আশরাফ গণির এক মুখপাত্র সিদ্দিক সিদ্দিকি এক টুইট বার্তায় বলেন, সমঝোতা চুক্তিটি আফগান জনগণের মূল দাবিগুলোর মধ্যে অন্যতম। যা যুদ্ধবিরতিসহ মূল ইস্যুতে আলোচনা শুরুর প্রথম ধাপ। দুই পক্ষের মধ্যে এই চুক্তি ঘোষণার পর বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা দেশটিকে অভিনন্দন বার্তা পাঠাচ্ছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ