বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত ১২ রবিউল আউয়াল উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ

ফাইজারের ভ্যাকসিন অনুমোদন দিলো যুক্তরাজ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকাকে (ভ্যাকসিন) সর্বসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার টিকা ব্যবহারের অনুমোদল দিলো যুক্তরাজ্য।

বুধবার (২ ডিসেম্বর) অনুমোদন দিয়ে মেডিসিনস এবং হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) সরকারকে ফাইজারের টিকা ব্যবহারের সুপারিশ করেছে।

যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জানায়, ফাইজারের টিকা কোভিড-১৯ প্রতিরোধে ৯৫ শতাংশ কার্যকর।

অনুমোদন পাওয়ায় জরুরি ব্যবহারের জন্য টিকাটি প্রয়োগ করার অনুমতি পেলো ফাইজার। ফলে উচ্চ ঝুঁকিতে রয়েছেন, এমন ব্যক্তিদের এটি দেওয়া যাবে এবং টিকা দেয়ার কিছুদিনের মধ্যেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এমএইচআরএ’র সিদ্ধান্তকে ‘সু-সংবাদ’ আখ্যা দিয়ে বলেন, আগামী সপ্তাহের শুরুতেই আমরা করোনা প্রতিরোধে যুক্তরাজ্য জুড়ে টিকা দেয়ার কর্মসূচি শুরু করব।

ইতোমধ্যে যুক্তরাজ্য টিকাটির চার কোটি ডোজ অর্ডার করেছে। প্রত্যেককে দু’টি ডোজ দেয়া হবে। এতে সহজেই দুই কোটি মানুষের শরীরে টিকা প্রয়োগ করা যাবে।

ফাইজারের উদ্ভাবিত টিকাটির একটি অগ্রবর্তী পরীক্ষায় প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৬৫ বছরের চেয়ে বেশি বয়সীদের ক্ষেত্রে এটি ৯৪ শতাংশ কার্যকর। দুনিয়ার বিভিন্ন দেশের ৪১ হাজার মানুষ এই পরীক্ষায় সম্পৃক্ত ছিলেন। তাদের অর্ধেককে এই টিকা দেওয়া হয় আর বাকি অর্ধেককে দেয়া হয় ছায়া ভ্যাকসিন (রোগীরা এটিকে ভ্যাকসিন বিবেচনা করলেও আসলে সেটি ক্ষতিকারক নয় এমন নিরীহ কিছু)।

ফাইজার ছাড়াও ইতোমধ্যে আরেক মার্কিন কোম্পানি মডার্না জানিয়েছে, তাদের উদ্ভাবিত টিকা চূড়ান্ত পরীক্ষায় প্রায় ৯৫ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে। এছাড়া রাশিয়ার উদ্ভাবিত স্পুটনিক নামক টিকাটিও ৯০ শতাংশের বেশি কার্যকর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ