বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত ১২ রবিউল আউয়াল উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ

মাস্ক না পরলে গুনতে হবে ১শ থেকে ৫শ টাকা জরিমানা, হতে পারে জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাস্কে অনীহা-অসচেতনতা নগরবাসীর অনেকের। ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানাও কাজে আসছে না।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জানান, মাস্ক না পরার কারনে ১শ থেকে ৫শ টাকা জরিমানা করা হচ্ছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাই মাস্ক পরানোর জন্য আরও কঠোর হচ্ছে সরকার। এজন্য মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, আগেই আমরা বলেছি, এ সপ্তাহ থেকে আরেকটু শক্ত অবস্থানে যাবে। আমার মনে হয়, ঢাকার বাইরে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। ডিসিরা বলছেন, জেলা সদরে মানুষ মোটামুটি সতর্ক হচ্ছে। ঢাকা শহরে বোধহয় এখনও পুরোপুরি সকর্ত হয়নি। তবে মোটামুটি একটা বার্তা যাচ্ছে যে, জরিমানা হয়ে যাবে ৫০০ টাকা।

তিনি বলেন, বলে দিয়েছি, এখন থেকে সর্বোচ্চ জরিমানা করো। না হলে আমরা আরও নির্দেশনা দেবো। বলেছি সর্বোচ্চ জরিমানা করতে। তারপরে জেলে যেতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আর কী করবে, না যদি শোনে। আমরা ঝুঁকি নিতে পারব না। আমাদের যতটুকু সম্ভব করতে হবে। আমরা আর ৭ থেকে ১০ দিন দেখবো, তারপর আরও কঠোর শাস্তির নির্দেশনা দিয়ে দেবো।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ