শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

চলে গেলেন মুফতি মুহাম্মদ রহিমুল্লাহ কাসেমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনী লালপোল সুলতানিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস, ওয়ায়েজ ও খতিব মুফতি মুহাম্মদ রহিমুল্লাহ কাসেমি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২৫ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে ঢাকা ইবনে সিনা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দুই মেয়ে, তিন ছেলে ও স্ত্রী রেখে যান।

আজ (বৃহস্পতিবার) দুপুর ২টা ৫০ মিনিটে ধলিয়া গুনক মাদরাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

জানা যায়, মুফতি মুহাম্মদ রহিমুল্লাহ কাসেমি হেফাজতে ইসলাম ফেনী জেলার সাবেক সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত সহকারী মহাসচিব, ধলিয়া গুনক মঈনুল ইসলাম মাদরাসার প্রতিষ্ঠাতা ছিলেন।

ওআই/আব্দুল্লাহ আফফান