মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

বলিউড ফেরত অভিনেত্রী বিয়ে করলেন এক মুফতিকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মের টানে গত অক্টোবরে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানা খান। বলিউড ছাড়ার পর এবার তিনি বিয়ে করলেন গুজরাটের মাওলানা মুফতি আনাসকে। ভারতীয় সংবাদ মাধ্যম মিল্লাত টাইমস অনলাইন জানিয়েছে, সানা খান ও মুফতি আনাসের বিয়ে পড়িয়েছেন তাবলীগ জামাতের মুরব্বী মাওলানা আহমদ লাট।

এসময় উপস্থিত ছিলেন প্রখ্যাত দায়ী মাওলানা কালিম সিদ্দিকী। শুক্রবার সানার বিয়ে হয়েছে। সানার স্বামী মুফতি আনাস সম্পর্কে জানা গেছে, তিনি গুজরাটের একজন ব্যবসায়ী আলেম।

ভারতের মেয়েরা বিয়েতে সাধারণত যেভাবে সাজগোজ করেন, সানা খান তার বিপরীতে এরাবিয়ান মেয়েদের আদলে সেজেছেন। ব্যয়বহুল খরচের বাইরে তিনি সাদাসিধেভাবেই বিয়ে করেছেন বলে মিল্লাত টাইমসের খবরে বলা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ