বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রে শপিংমলে বন্দুক হামলা, আহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ওয়াওওয়াটোসা শহরতলীর একটি শপিংমলে একজন বন্দুকধারীর হামলায় অন্তত আটজন আহত হয়েছে। হামলার পরপরই পালিয়ে যায় বন্দুকধারী। পুলিশ এখন হামলাকারীর খোঁজে অভিযান চালাচ্ছে।

ওয়াওওয়াটোসার মেয়র ডেনিস ম্যাকব্রাইড বলেছেন, মেফেয়ার মলে এই হামলার ঘটনা ঘটেছে। হামলা প্রাণঘাতী ছিল না। স্থানীয় ডব্লিউআইএসএন-টিভিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা ৮-১২টি গুলির শব্দ শুনতে পেয়েছেন।

ডব্লিউআইএসএন জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত পাঁচজনকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছে। বাকিরা উঠে বসতে পেরেছে। হামলার পর পালিয়ে যায় ওই বন্দুকধারী। পুলিশ হামলাকারীকে খুঁজতে অভিযান চালাচ্ছে।

মলটির পরিচালানা প্রতিষ্ঠান ব্রুকফিল্ড প্রোপার্টিজ জানিয়েছে, তাদের অতিথি এবং ভাড়াটিয়ারা এ ধরনের সহিংসতা ঘটনার শিকার হওয়ায় তারা মর্মামত এবং রাগান্বিত। গত ফেব্রুয়ারিতে মেফেয়ার মলের কাছেই পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী কৃষ্ণাঙ্গ কিশোর অ্যালভিন কোল মারা যান।

পুলিশ তখন জানিয়েছিল, তাদের থেকে পালানোর চেষ্টা করছিলেন কোল। যে পুলিশ কর্মকর্তার গুলিতে কোলের মৃত্যু ওই হয় তিনিও কৃষ্ণাঙ্গ। তিনি জানান, তার দিকে বন্দুক তাক করায় কোলকে গুলি করেন তিনি।

ওই ঘটনার পর এই শপিংমলকে কেন্দ্র করে কয়েক মাস ধরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই হত্যাকাণ্ডের পর মিলওয়াওকি কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ