শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

স্কুলসমূহে হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো সুইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুইডেনের একটি প্রশাসনিক আদালত সেদেশের দক্ষিণাঞ্চলীয় স্কোন রাজ্যের স্কুলসমূহে হিজাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।

গত মঙ্গলবার (১৭ই নভেম্বর) সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মাল্মে প্রশাসনিক আদালত এক বিবৃতিতে স্কোন রাজ্যের স্করপ সিটি কাউন্সিলের স্কুলসমূহে হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্তটি বাতিল করা হয়েছে। আদালত গুরুত্বারোপ করে বলেছে, হিজাব নিষেধাজ্ঞার বিষয়টি ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত সুইডিশ সংবিধানের সাথে সাংঘর্ষিক।

সোমবার (১৬ই নভেম্বর) সুইডেনের বিচার বিভাগ একটি বিবৃতি জারি করে, সেদেশের সংবিধান লঙ্ঘনের কারণে হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে, স্করপিও পৌরসভা ১৩ বছরের কম বয়সী ছাত্রীদের জন্য স্কুলে হেডস্কার্ফ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে ইস্কুরুপ বিদ্যালয়ের অধ্যক্ষ ম্যাথিয়াস লিডেলহাম এক বক্তৃতায় বলেন, আমরা এই আইনটিকে স্বীকৃতি দেব না এবং এই আইন আমাদের স্কুলে প্রয়োগ করা হবে না।

সিটি কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে লিডেলহাম বিরোধিতার পরে, তার বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর হুমকি বার্তা এবং হুমকিমূলক প্রতিক্রিয়া প্রেরণ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ