শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে আড়াই লাখেরও বেশি মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে, করোনায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ। মারা গেছেন আড়াই লাখেরও বেশি। গত কয়েক সপ্তাহে ভাইরাসটির সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় আক্রান্ত ও মৃত্যুর এ রেকর্ড হয়েছে দেশটিতে।

ওয়ার্ল্ডমিটার বলছে, যুক্তরাষ্ট্রে ২ লাখ ৫৬ হাজার ২৫৪ জন মারা গেছে ভাইরাসটির কারণে। আক্রান্ত হয়েছে ১ কোটি ১৮ লাখ ৭৩ হাজার ৭২৭ জন মানুষ। তবে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় মোট মৃত্যু সংখ্যা ২ লাখ ২০ হাজার ১০০। আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লাখেরও বেশি।

বিবিসি বলছে, দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী অন্য যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যু অনেক বেশি। করোনার দ্বিতীয় ঢেউ ওঠার পর গত সপ্তাহ থেকে দেশটিতে আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। ফের করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ নির্মম পরিস্থিতিতে পড়তে হচ্ছে।

গতকাল বুধবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি চিকিৎসক ড. অ্যান্টনি ফাইচি বলেছেন, ‘শুরু থেকেই আমরা একটি ভুল পথে চলে এসেছি। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এ ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে।’

সাক্ষাৎকারে ফাউচি করোনায় মৃত্যুহার আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। এ ব্যাপারে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘বর্তমানে এটা খুবই বাজে পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। পরিস্থিতি এমন, পিছিয়ে পড়তে হতে পারে। ভাইরাসটি মানুষের মাধ্যমে মানুষে ছড়িয়ে পড়ছে। এ থেকে বোঝা যায় আমরা কতটা কঠিন পরিস্থিতিতে আছি।’

এর আগে জনগণের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতে ফাউচি মাস্ক পরা, শারীরিক দূরত্ব ও ভিড় এড়িয়ে চলা নিশ্চিতে ফের লকডাউন করার আহ্বান করেছিলেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘এটা খুব সহজ শোনায়, এবং আমরা জানি যে আমরা তা করতে পারি। কিন্তু লোকজনকে তা মানতে হবে।’ দেশের মানুষকে আরও কিছুটা সময় নির্দেশনা মানার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এ শীর্ষ সংক্রামক ব্যাধি চিকিৎসক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ