বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

করোনা ভাইরাস: তুরস্কে আবারো কারফিউ জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

তুরস্কে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ। মৃত্যুও বাড়ছে প্রায় একই হারে। এসব দিক লক্ষ করে দেশটিতে  এ সপ্তাহান্তে সাপ্তাহিক ছুটির দিন থেকে কার্ফিউর ঘোষণা দিয়েছে তুরস্ক প্রশাসন।তবে ক্যাফে এবং রেস্তোঁরাগুলির ডেলিভারি সেবা চালু থাকবে । আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ডিসেম্বরের শেষ অবধি। ক্লাস চলবে অনলাইনে।

কারফিউর ঘোষণা দিয়ে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘আমরা একটি উদ্বেগজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক মাত্রায় বেড়েছে।এসব দিক বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, চলতি সপ্তাহ শেষে প্রত্যহ রাত ৮ টা থেকে সকাল দশটা পর্যন্ত কারফিউ চলবে। তবে এভাবেও যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে আমরা আরো কঠোর পদক্ষেপে যাবো’।

তুরস্কে এপর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে চার লাখ ছাড়িয়েছে। এ ভাইরাসে মৃত্যুর বরণ করেছে প্রায় ১১শ নাগরিক।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ