শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সাকিব আল হাসানকে কেন হত্যার হুমকি দিয়েছিলেন মহসিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহসিন তালুকদার ফেসবুক লাইভে এসে ক্রিকেটার সাকিব আল হাসানকে ‘ক্ষোভ থেকে হত্যার হুমকি’ দিয়েছেন বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার  বিকেলে র‌্যাব-৯-এর সিলেট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলে র‌্যাব।

র‌্যাব জানায়, সাকিবের একজন অন্ধভক্ত মহসিন তালুকদার। সোশ্যাল মিডিয়ায় সাকিবের পূজা উদ্বোধনে যাওয়ার খবরে ক্ষুব্ধ হয়ে তিনি এমন আচরণ করেন। আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহসিন তালুকদার বলেছেন, তিনি ক্রিকেটার সাকিব আল হাসানের অন্ধভক্ত। সম্প্রতি সাকিবের ভারতের কালীপূজায় উপস্থিত হওয়ার খবর মিডিয়ায় ভাইরাল হলে মহসিন বিষয়টি মেনে নিতে পারেননি। এতে ক্ষুব্ধ হয়ে ফেসবুক লাইভে এসে ধারালো অস্ত্র দেখিয়ে সাকিবকে হত্যার হুমকিসহ নানা মন্তব্য করেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এ রকম ঘটনা ভবিষ্যতে না ঘটানো এবং দেশবাসীর কাছে সাকিবকে ক্ষমা চাওয়ানোর জন্য মহসিন এই কাজ করেন।

র‌্যাব আরো জানায়, ‘কারো প্ররোচনায় নয়, তিনি নিজের ক্ষোভ থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, এ ঘটনার পেছনে কারো ইন্ধন পাওয়া যায়নি।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ