মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বাইডেনের প্রতি তালেবানের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত শান্তিচুক্তি বহাল রাখতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে আফগানিস্তানের তালেবান।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে তালেবানরা বলেছে, আফগান সংঘাতের অবসানে শান্তিচুক্তি খুবই কার্যকরী পদক্ষেপ। এটি মেনে চলা অত্যন্ত যৌক্তিক এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত ২৯ ফেব্রুয়ারি তালেবানের সঙ্গে শান্তিচুক্তি করে। কাতারের রাজধানী দোহায় কয়েক দফা আলোচনার পর চুক্তিটি সই হয়।

পার্সটুডের খবরে বলা হয়, আফগান যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এবারের নির্বাচনেও বিষয়টি গুরুত্ব দিয়ে প্রচার করেন তিনি। গত মাসে এক টুইটে তিনি বলেন, কয়েক মাসের মধ্যেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছিলেন, ২০২১ মে নাগাদ আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। যত দ্রুত সম্ভব মার্কিন সেনা প্রত্যাহারের দাবি করে আসছে আফগান তালেবান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ