বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

করোনা থেকে রক্ষার সেরা উপায় মাস্ক পরা: বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা থেকে দেশকে রক্ষার সেরা উপায়ের একটি হচ্ছে মাস্ক পরার বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন। হাজারো মানুষের প্রাণ বাঁচাতে পারে একটি মাস্ক, এজন্য আমেরিকানদের মাস্ক পরার আহ্বান জানিয়েছেন তিনি।

বাইডেন বলেন, আমেরিকায় এখন অনেক শীত; সামনে করোনার সবচেয়ে খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে এবং আমেরিকানদের কোভিড -১৯ মোকাবিলায় মাস্ক পরাকে রাজনৈতিক বক্তব্য ভাবলে চলবে না। সবাই মিলে দেশকে খারাপ অবস্থা থেকে বের করে আনার জন্য এটা একটি সেরা উপায়।

বাইডেন করোনা মোকাবিলায় একটি নতুন টাস্ক ফোর্স গঠন করেছেন। সোমবার (১০ নভেম্বর) কোভিড–১৯ নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। বৈঠক শেষে বাইডেন এসব কথা বলেন। ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটন থেকে ওই বৈঠকে যোগ দেন বাইডেন।

শনিবার মার্কিন গণমাধ্যম জানায়, নির্বাচনের ফলাফল ডেমোক্র্যাটদের পক্ষে। তারপরই জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের প্রস্তুতি শুরু করে বাইডেন শিবির।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পেরনীতি পরিবর্তনের জন্য বেশ কিছু নির্বাহী আদেশ জারির পরিকল্পনা করছে বাইডেন শিবির। নির্বাহী আদেশ জারির জন্য কংগ্রেসের সম্মতির প্রয়োজন পড়ে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ