মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

রাশিয়ার প্রখ্যাত আলেম শায়েখ উমর ইদরিসের ইন্তেকালে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার প্রখ্যাত আলেম, আধ্যাত্মিক রাহবার শায়েখ উমর ইদ্রিস রহ. করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল শনিবার (৭ নভেম্বর) রাতে নিঝনি নোভগোড় অঞ্চলে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৭ বছর। রাশিয়ান মুসলিম ফেডারেশনের আধ্যাত্মিক এ নেতার ইন্তেকালে শোক নেমে আসে রাশিয়ার মুসলিমদের মাঝে।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

তিনি এক বিবৃতিতে বলেন, তাঁর মৃত্যুতে রাশিয়ার মুসলিম উম্মাহর অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আল্লাহ এ শূন্যতা পূরণ করুন, হজরতকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুন এবং শোকসপ্ত পরিবারকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক নসিব করুন।

-এটি