শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এর মাধ্যমে তার রানিংমেট কমলা হ্যারিস হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট।

দ্য গার্ডিয়ানের দেয়া তথ্যমতে, বর্তমানে বাইডেনের সংগ্রহে রয়েছে ২৮৪ ইলেকটোরাল ভোট, যেখানে ম্যাজিক ফিগার ২৭০। ফলে বাইডেনই প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজের মসনদে বসছেন। তবে শেষ খবর পওয়া পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সংগৃহে রয়েছে ২১৪ ইলেকটোরাল ভোট।

নির্বাচিত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর এক টুইট বার্তায় কমলা হ্যারিস বলেন, এই নির্বাচন আমার বা জো বাইডেনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এটি যুক্তরাষ্ট্রের আত্মা ও আমাদের লড়াইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে সম্পর্কিত। আমাদের সামনে অনেক কাজ পড়ে আছে। চলুন আমরা শুরু করি।

প্রেসিডেন্ট নির্বাচনে এবারই প্রথম বড় কোনো দল থেকে কোনো কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেয়েছিলেন। ফলে এখন বাইডেনের জয় নিশ্চিতের মধ্য দিয়ে কমলাই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট। কমলা হ্যারিস ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। তার বয়স ৫৪। বাবা জ্যামাইকা ও মা ভারতের তামিলনাড়ু থেকে আসা অভিবাসী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ