শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’ সংবিধান সংস্কারে অবিলম্বে আলাদা অধিবেশন আহ্বান করুন: খেলাফত মজলিস

ঝিনাইদহে মহানবী সা. কে নিয়ে কটূক্তির দায়ে শিক্ষার্থী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খালিদ হাসান।।
ঝিনাইদহ থেকে>

ঝিনাইদহের কোটচাঁদপুরে মহানবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তির অভিযোগে শ্রী আকাশ দাশ নামে কোটচাঁদপুর সরকারি কে.এম.এইচ কলেজের এক শিক্ষার্থীকে আটক করেছে থানা পুলিশ।

আজ রোববার সকালে কলেজ ক্যাম্পাস থেকে পুলিশ তাকে আটক করে। এর আগে বিষয়টি সবার নজরে আসলে মুসলিম স¤প্রদায়ের সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ওই শিক্ষার্থী। পরে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা তাকে পুলিশে সোপর্দ করে। আটক শিক্ষার্থী উপজেলার বলাবাড়িয়া দাশ পাড়ার শ্রী প্রতাপ কুমার দাশের ছেলে ও কোটচাঁদপুর সরকারি কে.এম.এইচ কলেজের এইস.এস.সি অটো পাশের শিক্ষার্থী ।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, আটক আকাশ কুমার দাশ বিগত ১৫দিন পূর্বে তার নিজের ফেসবুক আইডিতে মহানবী হযরত মুহাম্মদ সা. ও ইসলাম ধর্ম কে নিয়ে কুটক্তি করে। এমনকি পবিত্র কোরআনে অনেক ভুল আছে বলে মন্তব্য করে। বিষয়টি নিয়ে আকাশের বন্ধুরা তাকে ফেসবুকে লেখা তার এইসব বাজে মন্তব্য মুছে ফেলতে বলে।

রোববার সকালে আকাশ কোটচাঁদপুর সরকারি কে.এম.এইচ কলেজে প্রবেশ পত্র নিতে আসে। এসময় মহানবী হযরত মুহাম্মদ সা. ও ইসলাম ধর্ম নিয়ে কুটক্তির বিষয়ে মুসলিম সপ্রদায়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আকাশের বাকবিতন্ড হয়। শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ওই শিক্ষার্থীকে কলেজের অধ্যক্ষ রুমে নিয়ে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ