বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

জো বাইডেনকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো মজবুত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে বাইডেনের উদ্দেশে মোদি বলেন, ‘এবার আমি চাইব, আপনার সঙ্গে কাজ করে ভারত-মার্কিন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে।’

তিনি বলেন, অসাধারণ জয়ের জন্য বাইডেনকে অনেক অভিনন্দন। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরো মজবুত করতে আপনি অভাবনীয় অবদান রেখেছেন। এবার আশা রাখব, আপনার সঙ্গে কাজ করে ভারত-মার্কিন সম্পর্ক আরো উন্নত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ