সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

এবার নিজ দলের তোপের মুখে ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজের দল রিপাবলিকান পার্টির সদস্যের তোপের মুখে পড়েছেন। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুর্নীতির অভিযোগ করে বিরাগভাজন হয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় টেক্সাসের রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ উইল হার্ড লিখেছেন, ট্রাম্প যা করছেন তা শুধু বিপজ্জনক এবং ভুল নয়; যে ভিত্তির ওপর আমাদের জাতি গড়ে উঠেছে, সেটাকেই অবজ্ঞা করে।

প্রত্যেক মার্কিনের ভোট গণনা করতে হবে। ইলিনয়েসের রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ অ্যাডাম কিঞ্জিঙ্গার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত প্রমাণহীন ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া বন্ধ করা।

অ্যাডাম আরও বলেন, আমরা চাই প্রতিটি ভোট গণনা করতে। হ্যাঁ, প্রত্যেকটি সঠিক ভোট (অবশ্যই)। যদি আপনার এ ব্যাপারে উদ্বেগ থাকে তাহলে প্রমাণ দেখান এবং বিষয়টি আদালতে নিয়ে যান। তবে ভিত্তিহীন তথ্য ছড়াবেন না। এটা পাগলের প্রলাপ। সূত্র : আল-জাজিরা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ