বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

ইসরায়েলের সাথে শান্তিচুক্তিতে আগ্রহী আরও ৫ আরব দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাজ্জাদ হোসাইন: ইসরায়েলের তথ্যমন্ত্রী এলি কোহেন ইসরায়েলের সাথে ‘সম্পর্ক স্বাভাবিক করণ’ চুক্তিতে আগ্রহী ৫ মুসলিম আরব দেশের তালিকা প্রকাশ করেছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রনীতি অব্যাহত রাখার প্রতি আশাবাদও ব্যক্ত করেন তিনি।

গত সোমবার হিব্রু সংবাদপত্র ‘ইয়েদিথ অহরনোথ’ কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, আরব আমিরাত, বাহরাইন ও সুদানের পর যে ৫টি মুসলিম দেশ ইসরাইলের সাথে ‘সম্পর্ক স্বাভাবিক করণ চুক্তি’তে আগ্রহ প্রকাশ করেছে সেগুলো হচ্ছে, সৌদি আরব, ওমান, কাতার, মরক্কো এবং নাইজার।

তিনি আরও বলেন, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রনীতি অব্যাহত থাকলে, আমরা খুব দ্রুতই এ চুক্তি স্বাক্ষরে সক্ষম হবো বলে মনে করছি।

আমেরিকার চলমান নির্বাচন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী কোহেন বলেন, আমেরিকার চলমান নির্বাচনে যেই জয়লাভ করবে, আমরা তার সাথেই কূটনৈতিক সু-সম্পর্ক বজায় রাখবো। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রকে তার বর্তমান রাষ্ট্রনীতি অব্যাহত রাখার প্রতি গুরুত্বারোপ করেন।

এ সংক্রান্ত সর্বশেষ বক্তব্য হিসেবে তিনি উল্লেখ করেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিগত আট বছরে আমরা যে রাষ্ট্রনীতি লক্ষ করেছি, সেটা বর্তমান মধ্যপ্রাচ্যে একদমই অকার্যকর বলে মনে করি।

সূত্র: আল-কুদস ডটকম

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ