শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইসলাম অবমাননার বিরুদ্ধে নগরকান্দায় ইমাম-তলাবা পরিষদের সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবি হজরত মুহাম্মদ সা. এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন এবং মুসলমানদের উপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে ফরিদপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা।

গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে জেলার নগরকান্দা উপজেলার ঐতিহাসিক জয়বাংলা মোড় চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে নগরকান্দা ঐতিহ্যবাহী জয়বাংলা মুক্তিযোদ্ধা মসজিদ চত্বর থেকে বিশ্বরোড পর্যন্ত বিশাল একটি প্রতিবাদ মিছিল করে আন্দোলনকারীরা। এসময় তারা ফ্রান্স বিরোধী বিভিন্ন শ্লোগানের পাশাপাশি ফরাসি প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করে ইসলাম অবমাননার প্রতিবাদ জানায়।

সমাবেশে চরযোষরদী ইমাম, উলামা ও তলাবা কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল বাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ মুফতী মুস্তাফিজুর রহমান।

তিনি নবির দুশমন ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বলেন, বৃহত্ত্বর আন্দোলনের ডাক আসছে, নবিজী হজরত মুহাম্মদ সা. এর মহাব্বতে তৌহিদি জনতা জীবন দিতেও প্রস্তুত রয়েছে ।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম উলামা ও তলাবা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ফরিদুদ্দিন, উপদেষ্টা মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সাঈদুর রহমান, সহ-সভাপতি মাওলানা বুরহানুদ্দীন, মাওলানা হাবিবুর রহমান, হাফেজ শাহিনুল ইসলাম, মুফতী লুৎফর রহমান, কারী সাইফুল ইসলাম প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ