শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

যুক্তরাষ্ট্রে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ভারতীয় মুসলিম যুবককে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে ভারতীয় এক মুসলিম যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার জর্জিয়ায় এ ঘটনা ঘটে। তাকে হত্যার কারণ জানতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে পুলিশ। ওই যুবকের নাম আরিফ মহিউদ্দিন (৩৭)। তিনি ভারতের হায়দরাবাদের বাসিন্দা। গত ১০ বছর ধরে তিনি জর্জিয়াতেই রয়েছেন। সেখানে একটি মুদির দোকান চালাতেন।

আরিফের স্ত্রী মেহনাজ ফতিমা জানিয়েছেন, রোববার রাত ১০টার দিকে ফোনে দুজনের কথা হয়। তিনি জানিয়েছিলেন, আধাঘণ্টার মধ্যে বাড়ি ঢুকবেন। এরপর দীর্ঘক্ষণ তাকে ফোনে না পেয়ে ননদের সঙ্গে যোগাযোগ করেন মেহনাজ। তার কাছ থেকেই তিনি জানতে পারেন, বাড়ির কাছের রাস্তায় আরিফকে কেউ বা কারা কুপিয়ে খুন করেছে। মেহনাজ আরও জানান, আরিফের মরদেহ জর্জিয়ার হাসপাতালে রয়েছে। তবে কোনো আত্মীয় নেই সেখানে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ এর খবরে জানানো হয়েছে, আরিফের মরদেহ উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তাতে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আরিফকে এলোপাতাড়ি কোপ মারতে দেখা গেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ