বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

মার্কিন নির্বাচনে ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ এর ভোটগ্রহণ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিলি নচ গ্রামের ১২জন বাসিন্দা সর্বপ্রথম মার্কিন নির্বাচনে ভোট দেন। কানাডার সীমান্তবর্তী এই অঞ্চলের বাসিন্দারা ১৯৬০ সাল থেকেই জাতীয় নির্বাচনে সর্বপ্রথম ভোট দিয়ে আসছেন। পার্শ্ববর্তী গ্রাম মিসফিল্ডেও মধ্যরাতেই ভোটগ্রহণ শুরু হয়।

ডিক্সভিলির ভোটারদের প্রথম পাঁচজনই ভোটকেন্দ্র থেকে বের হয়ে বলেছেন, তারা বাইডেন/হ্যারিসকে ভোট দিয়েছেন। আজীবন রিপাবলিকান দলের জন্য ভোট দেয়া লেস ওটেন টুইট পোস্টে বলেন, ‘অনেক ইস্যুতে বাইডেনের সঙ্গে একমত না হওয়া সত্ত্বেও এবার তাকে ভোট দিয়েছি। কারণ এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার।’ তবে মিসফিল্ডের ১৬ ভোটার বলেছেন তারা ট্রাম্পকে ভোট দিয়েছেন, ৫জন ভোট দিয়েছেন বাইডেনকে।

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে স্থানীয় সময় সকাল ৬/৭টায়। ইতোমধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ১০ কোটি মার্কিনি আগাম ভোট দিয়েছেন, বাকি ৬ কোটি নির্বাচনের দিন নিজেদের ভোট দেবেন। আগাম ভোটের এই হার ২০১৬ সালে মোট ভোটের ৬৫ শতাংশ।

সর্বশেষ দিনেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন রিপালিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। বাইডেন এদিন পেনসেলভেনিয়া ও ওহাইওতে প্রচারণা চালাচ্ছেন। ট্রাম্প র‌্যালি করছেন নর্থ ক্যারোলিনা, মিশিগান ও উইসকনসিনে। বাইডেনের হয়ে ব্যাটেলগ্রাউন্ড রাজ্যখ্যাত জর্জিয়া ও ফ্লোরিডায় প্রচারণা চালাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সর্বশেষ জরিপে দেখা গিয়েছে ট্রাম্পের চেয়ে বাইডেন ১০ ভাগ এগিয়ে রয়েছেন। বাইডেনের রেটিং ৫২ শতাংশ ও ট্রাম্পের ৪২ শতাংশ। ব্যাটেলগ্রাউন্ড স্টেট মিশিগান ও উইসকনসিনে ট্রাম্পের চেয়ে ৯ ভাগ এগিয়ে রয়েছেন বাইডেন। পেনসেলভেনিয়া ও নর্থ ক্যারোলিনায় ৫ পয়েন্টে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন তিনি। আরিজোনা ও ফ্লোরিডায় ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন। -সিএনএন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ