শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

আলোকহীন শকুনগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনীরুল ইসলাম।।

ইদানীং খুব বেশি দাঁতাল হয়ে উঠেছে আলোকহীন শকুনগুলো
ওরা আফগানের রক্ত খেয়েছে
ইরাকের অস্থি চিবিয়েছে
ফিলিস্তিনের কলিজা কাবাব খেয়েছে;
একচোটে দুইশো কোটি মুসলমানের হৃদয় খেতে চায় এবার।

যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিশ্বমুসলিমের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার ধন, ঈমানের মূল
যাঁর শুভ আগমনে আলোর দিশা পেল পথহারা বনি আদম
তাঁকে নিয়ে ‘জঘণ্য শিল্পে’ মেতেছে ওরা।

ইয়া রাসুল আমার!
পূত রওজার সবুজ গিলাফের নীচ থেকেই
বিচ্ছুরিত করো তোমার অলৌকিক মোজেযা
ওদের নীল চোখে মেখে দাও আলোর দরিয়ার এক কাৎরা শুভ্র আলো
অথবা খসে পড়ুক ওদের নখর আঙুল
পুড়ে ছাই হয়ে যাক কাস্টেনজাস্ট ইংল্যান্ড পোস্টেনের
অতীত বর্তমান ও ভবিষ্যতের অপ্রসূত সব কপি
বিশ্ব থেকে মুছে যাক অভিশপ্ত শার্লি হেবদোর ওয়েবসাইট পেজ,
গগণবিদারী শব্দে শব্দে ধসে পড়ুক বেয়াদবদের সরকারি স্থাপনাগুলো
যেখানে সেঁটেছে তোমার নোংরা ব্যঙ্গ কার্টুন।

ওহে বিশ্বাসী মানুষ!
দেখো দেখো চেয়ে দেখো, ফুঁসে উঠেছে বিশ্বমুসলিম
তাদের মতো তোমরাও বয়কট করো ফ্রান্স, বর্জন করো ফরাসি পণ্য
এমানুয়েল ম্যাক্রোঁর মতো জারজদের প্রতি ছুঁড়ে মারো ঘৃণার থুতু।
তোমাদের চোখের সামনে অপমানিত হবেন তোমাদেরই ভালোবাসার ধন
আর তোমরা চুপ করে শুয়ে বসে থাকবে
মখমল বিছানায় কিবা আরাম কেদারায়
এ তোমরা কেমন মুসলমান, প্রিয়নবীর কেমন উম্মত তোমরা!
প্রিয়নবীর অপমানের জবাব দিতে তোমরাও নেমে এসো রাজপথে
আর স্লোগানে স্লোগানে মুখরিত করো আকাশ বাতাস-
ফিদাকা ইয়া রাসুলাল্লাহ, তালায়াল বাদরু আলাইনা...


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ