সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

৬ দফা দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মালয়েশিয়া প্রবাসীদের অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভিসার মেয়াদ বাড়ানো ও মালয়েশিয়ায় ফেরার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন কয়েক শ’ প্রবাসী। আজ সোমবার সকাল ১০টা থেকে তারা সেখানে অবস্থান করছেন। এ কারণে মন্ত্রণালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে মিছিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান প্রবাসীরা।

মালয়েশিয়া প্রবাসীরা জানান, তাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ডিসেম্বর মাস আসতে আসতে শতকরা ৯০ ভাগের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। তারা কয়েকটি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।

এসব দাবির মধ্যে রয়েছে-১. মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করে তাদের ভিসার মেয়াদ বাড়ানো এবং সহজ স্বাভাবিক নিয়মে মালয়েশিয়া প্রবেশের অনুমতি দেয়া; ২. চার্টার্ড ফ্লাইটে স্বাস্থ্যবিধি মেনে মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করা; ৩. কোনো প্রবাসী ছুটিতে এসে মারা গেলে তার পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান; ৪. প্রবাসীদের মরদেহ দেশে আনতে বিমান টিকিটসহ সব খরচ সরকারকে বহন করতে হবে; ৫. ছুটিতে আটকে পড়া সব প্রবাসীকে নগদ অর্থ সহায়তা ও প্রণোদনা দেয়া; ৬. বিদেশে কারাগারে থাকা প্রবাসীদের বাংলাদেশ হাইকমিশনকে আইনি সহায়তা দিতে হবে।

সহকারী পুলিশ কমিশনার (এসি) হাসান মুহতারি বলেন, প্রবাসীরা শান্তিপূর্ণ সমাবেশ করছেন। তাদের এই সমাবেশ পূর্বনির্ধারিত ছিল না। প্রবাসীদের একটি প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা করতে যাবে বলে তিনি শুনেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ