শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ব্রিটেনে আবারো ১ মাসের লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার বিপর্যয় ঠেকাতে আবারও ব্রিটেনে এক মাসের জন্য লকডাউন ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শনিবার (৩১ অক্টোবর) এই সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এই দফায় কার্যকর হবে লকডাউন।

ইউরোপের মধ্যে ব্রিটেনেই করোনা মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। দৈনিক ২০ হাজারের বেশি মানুষ এখন করোনায় আক্রান্ত হচ্ছেন সে দেশে।

বিশেষজ্ঞদের শঙ্কা, এই সংখ্যা পৌঁছাতে পারে ৮০ হাজার পর্যন্ত। প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, সংক্রমণ রোধের ক্ষেত্রে এ ছাড়া আর কোনো বিকল্প পথ ছিল না।

তবে লকডাউনের মধ্যেও খোলা থাকবে কিছু পরিষেবা। সেগুলোর মধ্যে জরুরি পরিষেবা ছাড়াও থাকছে স্কুল ও বিশ্ববিদ্যালয়। রেস্তোরাঁয় বসে পানাহার করা যাবে না। তবে খাবার ও পানীয় কিনে নিয়ে যাওয়া যাবে।

ব্রিটেনে সংক্রমণের হার লাগামছাড়া হয়ে গেছে- বিশেষজ্ঞদের পক্ষ থেকে এ ব্যাপারে সতর্কতা পাওয়ার পরই লকডাউনের পথে হাঁটলেন বরিস জনসন।

এর আগে ইংল্যান্ডে প্রথম দফার লকডাউন ছিল ২৩ মার্চ থেকে ৪ জুলাই পর্যন্ত। সেবারও লকডাউন দেরিতে ঘোষণা করায় সমালোচিত হয়েছিলেন বরিস জনসন। তিনি নিজেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ