শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’ সংবিধান সংস্কারে অবিলম্বে আলাদা অধিবেশন আহ্বান করুন: খেলাফত মজলিস

নবি অবমাননার বিক্ষোভে আসার পথে ইসলামী আন্দোলনের তিন নেতা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর সাবেক নেতা আলহাজ্ব হাবিবুর রহমান, নোয়াখালী-৪ আসনে হাতপাখার প্রার্থী জনাব আব্দুল হান্নান ও বাংলাদেশ মুজাহিদ কমিটি পঞ্চগড় সদর থানার হাড়িভাসা ইউনিয়ন শাখার কমান্ডার মুহাম্মদ উসমান গণীর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ গভীর শোক প্রকাশ করে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহাসচিব বলেন, উল্লেখিত ব্যক্তিবর্গ দ্বীনের নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। আলহাজ্ব হাবিবুর রহমান ঢাকা মহানগরে দীর্ঘদিন পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন। আবদুল হান্নান নোয়াখালী জেলার বিভিন্ন দায়িত্ব পালন করে গত নির্বাচনে হাতপাখার পক্ষে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন।

অপরজন কমান্ডার উসমান গণী গত বৃহস্পতিবার ফ্র্যান্সে রাসূল সা. এর অবমাননার প্রতিবাদ বিক্ষোভে অংশ নিতে পঞ্চগড় শহরে আসার পথে হোন্ডা এক্সিডেন্টে মারা যান। আল্লাহ পাক সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং পরিবার পরিজনকে ধৈর্যধারণ করার তওফিক দিন, আমীন।

কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর সাবেক নেতা আলহাজ্ব হাবিবুর রহমান, নোয়াখালী-৪ আসনে হাতপাখার প্রার্থী জনাব আব্দুল হান্নান এবং পঞ্চগড় সদর থানার হাড়িভাসা ইউনিয়ন শাখার কমান্ডার মুহাম্মদ উসমান গণীর মাগফিরাত কামনায় আজ বাদ আসর কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠিত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ