বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


হেফাজতের মহাসচিবের দায়িত্ব নেয়ার মতো বাস্তবতা আমার নেই: মাওলানা মুহাম্মদ মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মদ মামুনুল হক। দীপ্তময় কণ্ঠের অধিকারী। সাহসী উচ্চারণ আর ঈমান জাগানিয়া হৃদয়ে দ্রোহের আগুন জ্বালানোর সৈনিক। ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ার সিনিয়র মুহাদ্দিস। সম্প্রতি ইসলামি ভাবধারার রাজনৈতিক সংগঠন- বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হয়েছেন তিনি। ইসলামি রাজনৈতিক দলগুলোর ঐক্য, খেলাফত মজলিসের অভ্যন্তরীণ বিষয়, হেফাজতে ইসলাম ইত্যাদি বিষয়ে কথা হয় মাওলানা মামুনুল হকের সঙ্গে। কথা বলেছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্পাদক হুমায়ুন আইয়ুব।


আওয়ার ইসলাম: সাম্প্রতিক বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হয়েছেন আপনি। দল নিয়ে আপনার রাজনৈতিক পরিকল্পনার কথা শুনতে চাই।

মাওলানা মামুনুল হক: বাংলাদেশ খেলাফত মজলিস নিয়ে আমার চিন্তা-ভাবনা সুদূর প্রসারী। আমার প্রথম ও প্রধান লক্ষ্য হলো বাংলাদেশ খেলাফত মজলিসকে একটি পূর্ণাঙ্গ ইসলামী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করা। সকল স্তরের জনশক্তির মাঝে চিন্তার সমন্বয় মজবুত করা। এর মাধ্যমে ইসলামের পূর্ণাঙ্গ সামাজিক একটা রূপ যেন ফুটিয়ে তোলা যায়। যার একটি অধ্যায় হবে রাজনৈতিক কার্যক্রম। আর সে রাজনীতিও হবে অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে। আদর্শ ও প্রজ্ঞাবান রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলার রাজনীতি।

আওয়ার ইসলাম: রাজনীতিতে আপনার উত্থানের প্রধান সিঁড়ি- বাংলাদেশ খেলাফত যুব মজলিস। দীর্ঘসময় দলটির সভাপতি আপনি। মূল দলের স্টিয়ারিং সিটে বসে-যুব মজলিসের সঙ্গে সমন্বয় করবেন কীভাবে? কখনো যুব মজলিস ছেড়ে দেওয়ার পরিকল্পনা আছে?

মাওলানা মামুনুল হক: যুব মজলিসের চিন্তা ছিলো অনেকটা মধ্যবর্তী চিন্তা। অর্থাৎ একটি পূর্ণাঙ্গ ইসলামী সংগঠন গড়ে তোলার জন্য যে ধরণের কর্মসূচি ও প্রাথমিক বুনিয়াদ তৈরি করা দরকার, যে চিন্তা-পরিকল্পনা প্রয়োজন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটা পাইলট প্রকল্প হিসেবে নিয়েছিলাম। কাজেই যদি বাংলাদেশ খেলাফত মজলিসের মাধ্যমে পূর্ণাঙ্গ পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে যুব মজলিসের স্বতন্ত্র ভিন্ন কোনো ধারা অব্যাহত রাখার প্রয়োজন থাকবে না। বরং সেটা বাংলাদেশ খেলাফত মজলিসেরই স্রোতে একাকার হয়ে যাবে ইনশাআল্লাহ।
সে হিসেবে বাংলাদেশ খেলà¦