বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

পাকিস্তানে প্রথম মেট্রোরেল চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে প্রথম মেট্রোরেলের যাত্রা শুরু হয়েছে। ২৬টির বেশি স্টেশন নিয়ে নির্মিত হয়েছে ‘অরেঞ্জ লাইন’ নামে স্বয়ংক্রিয় দ্রুত এ মেট্রোরেল।

গত রোববার উদ্বোধন হওয়া এই মেট্রোরেলটি সোমবার (২৬ অক্টোবর) থেকে যাত্রী পরিবহন শুরু হয়েছে। এটি দক্ষিণ এশিয়ায় যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করল বলে দাবি পাকিস্তান সরকারের। খবর টাইমস অব ইন্ডিয়া ও জিনহুয়ার।

চীনের স্টেট রেলওয়ে গ্রুপ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ২৭ দশমিক ১ কিলোমিটার এ রেলপথে লাহোরের উত্তর থেকে ও দক্ষিণ অংশে যেতে সময় লাগবে ৪৫ মিনিট। এই পথে স্টেশন রাখা হয়েছে ২৬টি, যার দুটি মাটির নিচে। ‘অরেঞ্জ লাইন’ মেট্রোরেলের একপথের ভাড়া ৪০ রুপি ঠিক করা হয়েছে।

দেশটির সরকার আশা করছে, পূর্ণ সক্ষমতায় মেট্রোরেলটি চালু হলে রোজ দুই লাখ ৪৫ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে। এই প্রকল্পটি চলাকালে স্থানীয় সাত হাজার মানুষের কাজের সুযোগ হয়েছিল। দুই হাজার মানুষের চাকরির সুযোগ হবে এতে।

চীনা অর্থায়নে প্রজেক্টটি বাস্তবায়নে ৩০০ বিলিয়ন পাকিস্তানি রুপি (১৮০ কোটি ডলার) অর্থ খরচ হয়েছে। যা শুরু হয় ২০১৫ সালের অক্টোবরে। তবে বিপুল পরিমাণ ঋণের মুখে রাজনৈতিক বিতর্কের মুখে পড়েছিল প্রজেক্টটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ