মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময় জানালো ইরান দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী আস্থাহীনতায় বিপাকে, ১০ হাজার কোটি তারল্য সহায়তা চায় ইসলামী ব্যাংক

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আর্মেনিয়া-আজারবাইজানের যুদ্ধবিরতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তৃতীয় দফা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। তবে এবার রাশিয়া নয়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। রাশিয়ার মধ্যস্থতায় দুই দফা যুদ্ধবিরতিতে গিয়েও আবারো সংঘর্ষে জড়ায় উভয় দেশ।

এবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন করে মানবিক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে তারা। চার সপ্তাহের চলমান যুদ্ধে এই নিয়ে তিনবার দেশ দুটি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিল।

আর্মেনিয়া, আজারবাইজান ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সোমবার থেকে কার্যকর করা হবে এই যুদ্ধবিরতি।

ওয়াশিংটনে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ই. বেইগানের সঙ্গে আজারবাইজান এবং আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করার পর এই যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়। স্থানীয় সময় আজ সোমবার সকাল ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। এ ব্যাপারে তিন দেশ একটি যৌথ বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মানবিক ত্রাণ তৎপরতা চালানোর জন্য নাগার্নো-কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে বাকু ও ইয়েরেভান। এর আগেও রাশিয়ার মধ্যস্থতায় একই ধরনের যুদ্ধবিরতি হয়েছিল।

সর্বশেষ যুদ্ধবিরতি ঘোষণার কয়েকঘন্টা আগে আর্মেনিয়া জানিয়েছে, তাদের সামরিক বাহিনীর অন্তত ৯৭৪ সদস্য মারা গেছে। নাগার্নো-কারাবাখ অঞ্চলে সামরিক আইন জারি থাকায় আজারবাইজান তাদের সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি, শুধু বলেছে ৬৫ জন বেসামরিক নাগরিক নিহত ও ৩০০'র বেশি আহত হয়েছে।

বিতর্কিত নাগার্নো-কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে গত ২৭ সেপ্টেম্বরে থেকে যুদ্ধে লিপ্ত হয় সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই প্রতিবেশি দেশ আর্মেনিয়া ও আজারবাইজান। চার সপ্তাহের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে উভয় পক্ষের ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ