বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

মহানবিকে সা. অবমাননা ২০০ কোটি মুসলিমকে আহত করেছে: লেবার পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ সা. ব্যঙ্গচিত্র ও মুসলিম-ইসলাম কটুক্তি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর ভুমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন মোঃ ফারুক রহমান বলেছেন, ফ্রান্সে মহানবীকে সা. অবমাননায় বিশ্বের ২০০ কোটি মুসলিমকে আহত করেছে।

আজ ২৬ অক্টোবর (সোমবার) বাংলাদেশ লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহানবী হজরত মোহাম্মদ (সাঃ) বঙ্গচিত্র ও কটুক্তি করে ফ্রান্স বিশ্বের ২০০ কোটি মুসলমানের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে।অবিলম্বে বাংলাদেশ সরকারকে ২০ কোটি মুসলমানদের পক্ষ থেকে ঢাকায় অবস্থানরত ফ্রান্সের রাষ্ট্রদুতকে তলব করে ব্যাঙ্গচিত্র ও কটুক্তির প্রতিবাদ জানাতে হবে।

নেতৃবৃন্দ বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সা.-কে অবমাননায় বিশ্ব মুসলিম ব্যথিত ও ক্ষুদ্ধ। ইসলাম নিয়ে বিশ্ব সংকটে আছে' ম্যাক্রোর এ বির্তকিত ও ইসলাম বিদ্বেষী বক্তব্যের পর সরকারী ভবনে মহানবী সা. অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শন একই সুত্রেগাঁথা। নেতৃবৃন্দ ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত সকল বাংলাদেশীকে ফ্রান্সে সকল পন্য বর্জন করার আহবান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ