বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

করোনার দ্বিতীয় ধাক্কা সামাল দিতে ইউরোপের বিভিন্ন দেশে বিধিনিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার দ্বিতীয় ধাক্কায় অনেকটা লাগামহীনভাবে ইউরোপের বিভিন্ন দেশে সংক্রমণ বাড়ছে। সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে ইউরোপের দেশগুলো।

গতকাল রোববার করোনা মোকাবেলায় স্পেনে আবার জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। জরুরি অবস্থার পাশাপাশি রাতে কারফিউও জারি করা হয়েছে।

পেদ্রো সানচেজ জানিয়েছেন, জরুরি অবস্থার আওতায় স্থানীয় কর্তৃপক্ষ বিভিন্ন অঞ্চলের মধ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। এ ছাড়া গতকাল রাত থেকেই বলবৎ হওয়ার কথা কারফিউ।

এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে ইতালি কর্তৃপক্ষও আবার বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। দেশটিতে সিনেমা হল, থিয়েটার, জিম ও সুইমিংপুল বন্ধ করে দেয়া হয়েছে। একই সঙ্গে সন্ধ্যা ছয়টার মধ্যে পানশালা ও রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

ইতালির কর্তৃপক্ষ গতকাল এ-সংক্রান্ত ঘোষণা দেয়। বিধিনিষেধের এই সিদ্ধান্তগুলো আজ সোমবার থেকে কার্যকর হচ্ছে।

ফ্রান্সেও করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে নতুন করে সতর্কবাণী দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। করোনা মোকাবিলায় আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ফ্রান্সে করোনার সংক্রমণ ঠেকাতে রাতে কারফিউ জারি করা হয়েছে। এই কারফিউর আওতায় রয়েছে ৪ কোটি ৬০ লাখ মানুষ।

রাশিয়ায় করোনার টিকার প্রয়োগ শুরু হলেও দেশটিতে নতুন করে সংক্রমণ বাড়ছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় মস্কোর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দিতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটি ও সিএনএনের বিশ্লেষণ অনুসারে, এখন সংক্রমণের হারে যেসব দেশ শীর্ষে, সেগুলোর মধ্যে ইউরোপেরই পাঁচ দেশ রয়েছে। দেশগুলো হলো চেক প্রজাতন্ত্র, বেলজিয়াম, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও ফ্রান্স।

ইউরোপের দেশ যুক্তরাজ্য ও জার্মানিতেও সংক্রমণ বাড়ছে। সূত্র: বিবিসি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ