মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময় জানালো ইরান দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী আস্থাহীনতায় বিপাকে, ১০ হাজার কোটি তারল্য সহায়তা চায় ইসলামী ব্যাংক

ইসলাম বিদ্বেষী লেখা সরাতে ফেসবুককে ইমরান খানের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম বিদ্বেষ সম্পর্কিত কনটেন্ট নিষিদ্ধ করে দিতে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

গতকাল রোববার (২৫ অক্টোবর) পাকিস্তান সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। এরপর সে চিঠি মাইক্রোব্লগিং সাইট টুইটারেও পোস্ট করেছে ইসলামাবাদ।

চিঠিতে ইমরান খান বলেছেন, ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষ ‘বিশ্বজুড়ে চরমপন্থা ও সহিংসতাকে উত্সাহিত’ করছে। বিশেষত ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এসব হচ্ছে।

ইমরান খান বলেন, আমি আপনাকে আহ্বান জানাব, ইসলাম বিদ্বেষের ওপর অনুরূপ নিষেধাজ্ঞা আরোপ করতে। ইসলামের বিরুদ্ধে ঘৃণা ফেসবুকের মাধ্যমে যেন না ছড়ায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ