বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

আল-কায়েদার শীর্ষ নেতা আবু মুহসিন আল-মাসরির ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে আল-কায়েদার একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার নিহত হয়েছেন। আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে আবু মুহসিন আল-মাসরি নামে ওই কমান্ডার নিহত হয়।

গত শনিবার এক টুইটার পোস্টে আফগান গোয়েন্দা বাহিনী নিশ্চিত করেছে, স্পেশাল ফোর্সের সাম্প্রতিক এক অভিযানে আবু মুহসনি আল-মাসরি নিহত হয়েছে।

আফগানিস্তানের ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি বা এনডিএস জানিয়েছে, আল-কায়েদার এ নেতা ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় শীর্ষ কমান্ডার ছিলো। তবে এনডিএস বিস্তারিত আর কিছু বলেনি। ২০১৮ সাল থেকে মার্কিন বিচার মন্ত্রণালয়ের তালিকায় মুহসিন আল-মাসরি মোস্ট ওয়ান্টেড ব্যক্তি হিসেবে ছিল।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধান মাসউদ আন্দারাবি বলেছেন গজনি প্রদেশে আল-কায়েদার সদস্যের হত্যাকাণ্ড থেকে বোঝা যায় যে, তালেবানরা এখনও তাদের সাথে জড়িত রয়েছে। তালেবান দাবি যে আল-কায়েদার সাথে তারা সকল সম্পর্ক ছিন্ন করেছে, তা সত্য নয়।

এদিকে, মার্কিন জাতীয় কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক ক্রিস মিলার আল-কায়েদার সিনিয়র সদস্য আবু মোহসেন আল-মাসরি হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেছে “আবু মুহসনি আল-মাসরি মৃত্যুর কারণে আল-কায়েদার কার্যক্ষমতা কমে আসবে”।

আমেরিকা, আল-মাসরির বিরুদ্ধে বিদেশী সন্ত্রাসী সংগঠনকে পৃষ্ঠপোষকতা এবং শারীরিক সম্পদ সরবরাহ এবং আমেরিকান নাগরিকদের হত্যার চেষ্টা করার অভিযোগ করেছে। অথচ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত মাসে ঘোষণা করেছিল যে, আফগানিস্তানে আল-কায়েদার ২০০ কম সদস্য রয়েছে।

অক্টোবরে আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের ১৯তম বার্ষিকী এবং আল-কায়েদার আশ্রয় নেওয়া তালেবানদের উত্থাপনের কথা বলা হয়েছিল। আমেরিকা সাম্প্রতিক তালিবানের সাথে একটি চুক্তি করেছে। এই চুক্তিতে আফগানিস্তানে তাদের সেনা সংখ্যা হ্রাস করা কথা উল্লেখ রয়েছে। চুক্তির আওতায় বিদেশের সেনা ২০২১ সালের মে মাসে আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং তালেবানরা আফগানিস্তানের সুরক্ষা প্রদান করার গ্যারান্টি দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ