বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

হারাম শরিফের পবিত্রতায় প্রতিদিন ১২শ’ লিটার আতর স্প্রে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে পবিত্র ওমরাহর সকল কার্যক্রম। তবে ওমরাহ পালনকারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মসজিদুল হারাম ও তার আশপাশের এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে কতৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

হারামাইন শরিফাইনের ব্যবস্থাপনা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, মসজিদুল হারামে ওমরাহ আদায়ের লক্ষে আগত মুসল্লিদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় এখানের পরিচ্ছন্নতাকর্মীদের সংখ্যাও বাড়ানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, মসজিদুল হারামের অভ্যন্তর, বহিরাংশ ও মাতাফসহ পুরো এলাকা পরিচ্ছন্নতায় এবং সুগন্ধী ব্যবহারে অন্তত চার হাজার কর্মী সবসময় কাজ করবে। বিশাল এই বহরে পুরুষের পাশাপাশি নারী পরিচ্ছন্নতাকর্মীও রয়েছে। বহরটি পরিচালনার সুবিধার্থে নিয়োগ দেয়া হয়েছে ১৮০ জন সুপারভাইজার, তারা কাজের তদারকি করবেন। তিনটি আলাদা আলাদা দলে ভাগ হয়ে রাতদিন চব্বিশ ঘন্টা কর্মীরা ওমরাহ পালনকারীদের সেবায় নিয়োজিত থাকবে।

মসজিদের ভিতর বাহির রাতদিন মিলিয়ে অন্ততপক্ষে দশবার ধৈাত করার কথা রয়েছে। ধোয়ার কাজে ব্যবহার করা হবে পরিবেশবান্ধব উন্নত ডিটারজেন্ট সামগ্রী। এরমধ্যে ষাট হাজার লিটার পরিবেশ বান্ধব পাউডার, পরিস্কারের কাজে একশটি ডিজিটাল মেশিন এবং ১২শ' লিটার আতর স্প্রে করা হবে। একইসঙ্গে মাতাফ, হাজরে ইসমাইল, হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামেনি, ‍মুলতাজাম এবং কাবাঘরের চারপাশ সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখতেও বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে মসজিদুল হারাম পরিচ্ছন্নতা পরিচালক জাবের ওদাআনি জানিয়েছেন।

সূত্র: আল আরাবিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ