সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে ইসলামী আন্দোলন আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের যাত্রা বাবরি মসজিদ ধ্বংস তদন্ত কমিশনের চেয়ারম্যানের মৃত্যু নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে অটোচালকের মৃত্যু, আহত সেনা সদস্য রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান

‘জাতীয় সংগীতের সুরে হামদ, মাদরাসা বন্ধের সিদ্ধান্ত মেনে নেয়া যায় না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার মুরাদনগর উপজেলার সিদ্ধেশ্বরী গ্রামে জাতীয় সংগীতের সুর দিয়ে ইসলামী সংগীত (হামদ) পরিবেশনের অভিযোগে ‘দারুল কোরআন আল আরাবিয়া’ নামের একটি মাদরাসার কার্যক্রম বন্ধ করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল অধ্যক্ষ ইউনুছ আহমাদ।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, কেবল জাতীয় সংগীতের সুরের সাথে মিলে যাওয়ায় একটি মাদরাসা বন্ধ করার এখতিয়ার কারো নেই।

তিনি আরও বলেন, বিরানব্বই ভাগ মুসলমানের দেশে একটি খোড়া অজুহাত দিয়ে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার দুঃসাহস মেনে নেয়া যায় না। অবিলম্বে মাদরাসাটি খুলে দিতে হবে ও মাদরাসা বন্ধ করে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার কারণে উপজেলা প্রশাসনকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে।

মহাসচিব বলেন, একটি ইসলামবিদ্বেষী শক্তি ইসলামী শিক্ষা বন্ধের চক্রান্ত হিসেবে কেবল একটি অজুহাত দাড় করে মাদরাসার বন্ধের অপরিণামদর্শী খেলায় মেতে উঠেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ