শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লন্ডন জমিয়তের উদ্যোগে শায়খ ইমদাদুল্লাহ রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা হজ ২০২৭: হাজিদের খাবার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন শুরু মদিনার ডেপুটি গভর্নরের কিং ফাহাদ কুরআন কমপ্লেক্স পরিদর্শন আলিয়া মাদরাসার শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা 

ফ্রান্সে নবির কটূক্তিকারীকে হত্যার দায়ে গ্রেপ্তার ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুক্রবার প্যারিসের রাস্তায় এক কলেজ শিক্ষককে নবি কারিম সা. কে কটূক্তি করায় হত্যা করে এক তরুণ৷ পুলিশের গুলিতে নিহত হয় সে৷ ঘটনার সাথে জড়িত সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

তদন্তকারীরা জানার চেষ্টা করছেন হামলাকারী একাই ছিলো, নাকি এর পেছনে আরও অনেকে জড়িত৷ সে কারণেই এই নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য৷ চেচনিয়া বংশোদ্ভূত ওই হামলাকারীর বয়স মাত্র ১৮৷

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আল্লাহু আকবর' বলে হামলা চালান তরুণ৷ হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি কলেজের ইতিহাসের শিক্ষক৷ এই মাসের প্রথমদিনে তিনি তার মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক ক্লাসে মহানবি হযরত মোহাম্মদের কার্টুন দেখিয়েছিলেন শিক্ষার্থীদের৷

ঘটনার পরপরই হামলাকারীর চার আত্মীয়কে আটক করেছে পুলিশ, এর মধ্যে এক শিশুও আছে৷ এরপর রাতভর অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করে পুলিশ৷ এদের মধ্যে দ্যু বয়েস ডি অলনে কলেজের দুই শিক্ষার্থীর অভিভাবক রয়েছেন৷ সূত্র: ডয়েচে বেল

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ