রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

প্রিয় নবি মুহাম্মদ সা. কে ব্যঙ্গ করায় শিক্ষকের শিরশ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রিয় নবি হজরত মুহাম্মদ সা. কে আঁকা ব্যঙ্গচিত্র শিক্ষার্থীদের দেখানোর পর ফ্রান্সে এক শিক্ষকের শিরশ্ছেদ করেছে এক নওজোয়ান। অবশ্য এটাকে একটি ধর্মের সঠিক কাজ নয় বলে আখ্যায়িত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। খবরে শিরশ্ছেদ করা ওই শিক্ষক বা শিরশ্ছেদকারী কারোই নাম, পরিচয় প্রকাশ করা হয়নি।

খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে এই হামলা হয় প্যারিসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় সংশ্লিষ্ট স্কুলের কাছে। তবে পরবর্তীতে সে নওজোয়ান পুলিশ হেফাজতে মারা গেছেন বলে সংবাদ মাধ্যম প্রকাশ করে।

ফরাসি কৌতুক ম্যাগাজিন শার্লি এবদোতে এর আগে মহানবি হজরত মুহাম্মদ সা. কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল। মহানবি হজরত মুহাম্মদ সা. কে নিয়ে এমন ব্যঙ্গচিত্র ইসলামে নিষিদ্ধ। ফলে ওই ম্যাগাজিনটির বিরুদ্ধে ইসলামী রাষ্ট্রগুলোতে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হয়। ২০১৫ সালে ওই ম্যাগাজিনটির অফিসে হামলা চালিয়ে হত্যা করা হয় বেশ কয়েকজন সাংবাদিককে। তার বিচার চলছে এখনও। এই ম্যাগাজিনটির অফিসের বাইরে তিন সপ্তাহ আগে এক ব্যক্তি হামলা চালিয়ে আহত করেছে দুজনকে।

সূত্র: বিবিসি

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ