শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

হেরার পথে ফাউন্ডেশনের ৭১ দিনব্যাপী 'এসো অবদান রাখি' কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ: হেরার পথে ফাউন্ডেশনের ৭১ দিনব্যাপী ‘এসো অবদান রাখি’ মানবিক সেবা কার্যক্রম শুরু হয়েছে। ২০ জন এতীম-অনাথ, অবহেলিত, সুবিধা বঞ্চিত শিশুদের খাবার ও মাস্ক বিতরনের মধ্যে দিয়ে শুরু হয় এর কার্যক্রম।

গতকাল বৃহস্পতিবার (১৫ ই অক্টোবর) সন্ধার পর এর শুভ উদ্বোধন হয় রাজধানীর মিরপুর-৬ হেরার পথে ফাউন্ডেশন এর অফিসে। এতে উপস্থিত ছিলেন হেরার পথে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাঈদ আহমাদ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এম. এ. মালেক।

আরও উপস্থিত ছিলেন হেরার পথে ফাউন্ডেশনের যুবক, রাহবার কাফেলার সভাপতি এ. এন. আতিকুর রহমান, সহ-সভাপতি মেজবাহ উদ্দীন বাবুল, কোষাধ্যক্ষ মো. তৌহিদুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসানসহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যগন।

উদ্বোধনপূর্ব বক্তব্যে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাঈদ আহমাদ বলেন, ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের প্রতিফলে ৭১ দিনব্যাপী অভাবী-দুস্থ ও সুবিধা বঞ্চিত সকল শ্রেণি, ধর্মের মানুষের মাঝে আমরা সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার বিতরণ করে যাবো।

তিনি বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যয়ে সুবিধা বঞ্চিত দুঃখী শ্রেণির সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করণে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় প্রতিদিন অভাবী ও সুবিধা বঞ্চিত ১০০ জনকে মাত্র ১০ টাকায় সুস্বাদু খাবার বিতরণ কার্যক্রম চলবে ইনশাআল্লাহ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আলহাজ্ব এম. এ. মালেক বলেন, সমাজের যারা বিত্তবান, তাদের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে অসহায় ও গরীবদের পাশে দাঁড়ানো। হেরার পথে ফাউন্ডেশন সেই দায়বদ্ধতার কাজটিই করে যাচ্ছে ও যাবে ইনশাআল্লাহ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ