বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাপানে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজ করতে সমঝোতা ধর্মমন্ত্রীর হাতে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমার দাওয়াতপত্র হস্তান্তর মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো

থাইল্যান্ডে জরুরি অবস্থা ভেঙে রাজপথে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: থাইল্যান্ডে জরুরি অবস্থার মধ্যে জমায়েতে নিষেধাজ্ঞা ভেঙে আবার রাজধানী ব্যাংককের বিভিন্ন সড়কে জড়ো হয়েছেন গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা।

জানা যায়, গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদের মুক্তির দাবিতে স্লোগান দিয়েছেন তারা। ছাত্র আন্দোলনের প্রতীক হয়ে ওঠা তিন আঙুল স্যালুট প্রদর্শন করেছেন অনেকেই।

ইদানীং বেশির ভাগ সময় বিদেশে থাকেন থাই রাজা মহা ভজিরালংকর্ন। কয়েক সপ্তাহ জার্মানিতে কাটানোর পর সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। তাঁর আগমনে গত বুধবার রাজধানী ব্যাংককে বিশাল বিক্ষোভের পর আইনশৃঙ্খলা রক্ষার কথা বলে গতকাল বৃহস্পতিবার সকালেই কঠোর জরুরি অবস্থা জারি করে থাই সরকার। এরপর বৃহস্পতিবার বিকেলেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভকারীরা ব্যাংককের একটি ব্যস্ত এলাকায় সমবেত হয়ে আটকদের মুক্তির দাবি জানিয়েছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে।

সন্ধ্যা ৬টার পর থেকে কারফিউ জারি করা হলেও, এর তোয়াক্কা না করে ব্যাংককের র‍্যাচাপ্রাসং মোড়ে কয়েক ঘণ্টা অবস্থান নেন বিক্ষোভকারীরা। শুক্রবার বিকেল ৫টায় আবারও রাস্তায় নামার ঘোষণা দিয়ে রাতে পথ ছাড়েন তাঁরা।

অভ্যুত্থানে ক্ষমতা দখলকারী প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার পদত্যাগের দাবিতে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন শুরু হয়। সম্প্রতি কয়েকমাসে বিক্ষোভকারীরা রাজার ক্ষমতা খর্বের দাবিতেও আন্দোলন শুরু করেছেন।

জরুরি অবস্থা চলাকালে নিষিদ্ধ করা হয় গণজমায়েত। বলা হয়, পাঁচজনের বেশি সড়কে একত্রিত না হতে। গণমাধ্যমগুলোকে বলা হয়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো খবর প্রকাশ না করতে।

কিন্তু গণতন্ত্রপন্থিদের আন্দোলন ও বিক্ষোভ আমলে নিতে চায়না থাইল্যান্ডের রাজা। এমন কি সেনা সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওঝাও চান না কোনো উত্তাপ ছড়াক। তাই বিক্ষোভ ঠেকাতে গতকাল বৃহস্পতিবার সকালেই জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত জানানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ