বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

জিয়ারতের জন্য খুলে দেয়া হচ্ছে রাসূল সা. এর রওজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা সৌদি আরবের পবিত্র মদিনা মনোয়ারা অবশেষে খুলে দেয়া হচ্ছে। আগামী রোববার থেকে জিয়ারতকারীদের জন্য মদিনা শরীফে রাসূল সা. এর রওজাও খুলে দেয়া হচ্ছে। একইসঙ্গে সেদিন থেকে আড়াই লাখ সৌদি নাগরিককে ওমরার অনুমতিও দেয়া হবে।

গতকাল মঙ্গলবার সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মদিনা শরীফের পুরোনো স্থাপনাসহ পুরো মসজিদটি সবার জন্য খুলে দেয়া হবে। এছাড়া মক্কার মসজিদুল হারামেও ৬০ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন।

ওমরার জন্য নিবন্ধনকারীদের অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক কমিটি।

এদিকে আগামী ১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও ইবাদতের উদ্দেশে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে।

তবে আবেদন করার আগে করোনা নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া পবিত্র স্থানগুলাতে প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলা, মাস্ক পরা, অন্যের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং শারীরিক যোগাযোগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ