বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

হিন্দু স্ত্রীকে নাম বদলে ‘আয়েশা’ রাখতে বললেন শাহরুখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টিভি পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও সফল একজন তারকা বলিউড নায়ক শাহরুখ খান। ১৯৯১ সালে বিয়ে করেন হিন্দু স্ত্রী গৌরিকে। সেই থেকে তাদের পথ চলা শুরু। চলতি বছরে তাদের সংসার পা দিয়েছে ২৯তম বছরে।

সম্প্রতি ভারতের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বৈবাহিক জীবনের নানা মজার তথ্য তুলে ধরেন শাহরুখ। এমনকি একবার স্ত্রীকে বোরখা পরতে এবং নিজের নাম পরিবর্তন করে আয়েশা রাখার কথাও বলেছিলেন তিনি।

সাক্ষাৎকারে ২৯ বছরের স্মৃতিচারণ করতে বললে শাহরুখ বলেন, ‘ভালোবাসার কোনো নিয়ম কানুন আছে বলে আমার জানা নেই। গৌরি স্ত্রীর থেকেও বড় কথা সে আমাদের হৃদয়ের অংশ। আমাদের বিয়ের অনুষ্ঠানের দিন বেশ একটা মজার স্মৃতি আমার মনে আছে। বিয়ের দিন পুরো বাড়ি আমন্ত্রিত মেহমান দিয়ে ভরা।

যাদের মাঝে অনেকে পাঞ্জাব থেকে এসেছিলেন। আমি একটা জিনিস খেয়াল করলাম কেমন যেন সবার মাঝে বেশকিছু কৌতুহল জন্ম নিয়েছে। অনেকে দেখলাম আলোচনা করছিল গৌরি কি মুসলামান নাকি হিন্দু।

গৌরি মুসলমান হলে নাম এমন কেন? শাহরুখ কি তার স্ত্রীর নাম বদল করবে না? সে কি নামাজ পরা শিখেছে? আরও অনেক কিছু।

তখন আমি গৌরিকে জিজ্ঞাসা করলাম, ‘তুমি বোরকা এবং নামাজ পরে সবার সামনে দেখাও। আর তোমার নাম পরিবর্তন করে আয়েশা রাখো।’ যদিও আমার সেই কথায় বাড়ির সবাই বেশ অবাক হয়ে গিয়েছিল। কারণ আমার বাড়ির মানুষ জানতো আমি ধর্মীয় ব্যাপারে সকল ধর্মকে শ্রদ্ধা করি।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ