বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

আফগান-তালেবান মার্কিন শান্তি চুক্তি ব্যর্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের সঙ্গে আমেরিকার আফগানবিষয়ক বিশেষ দূত জালমাই খালিলজাদের আলোচনা ব্যর্থ হয়েছে।

জানা যায়, কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের মধ্যে বেশ কিছু দিন ধরে চলা আলোচনায় অচলাবস্থা দেখা দেয়ার পর খালিলজাদ দুপক্ষের সঙ্গে কথা বলতে দোহা সফরে যান। কিন্তু তিনি গত দুই সপ্তাহ ধরে দুপক্ষের সঙ্গে আলোচনা করেও আফগানিস্তানে সংঘর্ষ বন্ধ করে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে কাউকে রাজি করাতে পারেননি। মার্কিন প্রতিনিধি খালিলজাদ দোহা সফরের আগে অঘোষিত সফরে পাকিস্তানের রাওয়ালপিন্ডি যান এবং সেখানে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসের নির্বাচনের আগে আফগানিস্তানে যেনতেন প্রকারে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা জোরদার করেছেন।

তবে এ আলোচনায় এখন পর্যন্ত কোনো অগ্রগতি অর্জিত হয়নি; বরং আফগানিস্তানে তালেবানের হামলা ও হতাহতের ঘটনা বেড়ে যাওয়ায় দেশটির সাধারণ জনগণের মধ্যে এ আলোচনা নিয়ে হতাশা তৈরি হয়েছে। সূত্র: ডেইলি টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ