বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

জেরুজালেমও আমাদের শহর: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, জেরুজালেমও আমাদের শহর।তুরস্কের আইনপ্রণেতার উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রথম বিশ্বযুদ্ধের সময় আমরা চোখের জলে এই শহর ছেড়েছি, সেখানে এখনও অটোমান প্রতিরোধের চিহ্ন পাওয়া যেতে পারে। তাই জেরুজালেম আমাদের শহর, আমাদের থেকে একটি শহর। জেরুজালেমে আমাদের প্রথম কিবলা আল-আকসা এবং ডোম অব দ্য রক আমাদের বিশ্বাসের প্রতীকী মসজিদ।

এরদোগান বলেন, বিশ্বের সব মঞ্চে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের অধিকার প্রকাশের জন্য আমাদের দেশ ও জাতির পক্ষে এটি একটি সম্মানের বিষয় হিসেবে বিবেচনা করি আমরা, যাদের সঙ্গে আমরা বহু শতাব্দী ধরে বাস করছি। এজন্য ফিলিস্তিনিদের অধিকার ও জেরুজালেমের জন্য শেষপর্যন্ত সমর্থন অব্যাহত রাখবো।

সূত্র: টাইমস অব ইসরায়েল।